৭১টি গোলাপ দিয়ে মোদির জন্ম‌দি‌নে শেখ হা‌সিনার শু‌ভেচ্ছা

শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন। তাঁর এই জন্ম দিনে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনরি পক্ষ থেকে নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শুক্রবার সকালে একাত্তরটি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ভারতের গুজরাটের ভাডনগর শহরে ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর