পাকুন্দিয়া থানায় সেবা নিতে কোন টাকা লাগেনা: ওসি সারোয়ার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মসজিদে মসজিদে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহান উপজেলার পৌর সদরের আনোয়ার খালী জামে মসজিদে (ওয়াকফ্ এস্টেট) জুমার নামাজের খুতবার আগেও করোনা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশনা মানার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান।
এ সময় ওসি সারওয়ার জাহান বলেন, মানুষ বিপদে পরে থানায় যায়, আপনাদের সেবার জন্যই আমরা বসি। পাকুন্দিয়া থানায় সেবা নিতে কোন টাকা লাগেনা। প্রতিটি বাড়ির দরজায় বিট পুলিশের নাম্বার দেওয়া আছে, আমার দরজা সব সময় খোলা আছে আপনাদের সেবা দেওয়ার জন্য আছি। মাদক, জুয়া, ইভটেজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য মসজিদের মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। সকলকে বাড়ির আশেপাশে সব সময় পরিষ্কার রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, কিছুদিন পর পুলিশের কনস্টবল নিয়োগ দেওয়া হবে দেশ ও জনগণের সেবার জন্য। চাকরির জন্য কোন টাকা লাগবে না, যাদের যোগ্যতা আছে তারা পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই চাকুরি পাবেন ১০০ টাকা দিয়ে আবেদন করে।
তার এ কার্যক্রম চলছে গত ৯ মাস ধরে। এরই মধ্যে তিনি অন্তত ৩২ টি মসজিদে খুতবার আগে বক্তব্য রাখেন। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে এলাকার ৫৫ টির বেশি মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি