বান্দরবানে সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার

বান্দরবান-কেরানীহাট সড়কের উপর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বান্দরবান-কেরানীহাট সড়কের ৪নং সুয়ালক ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের লম্বা রাস্তা এলাকা থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম তেয়বা সুলতানা (২৭)। তিনি বান্দরবান পৌরসভার বালাঘাটার ছৈয়দ আহমদের স্ত্রী।

সুত্রে জানা যায়, লোহাগাড়া থেকে মাহিন্দ্রা টেক্সি করে করে বান্দরবানে স্বামীর বাড়ি যাচ্ছিল নিহত তেয়বা সুলতানা। রাতের অন্ধকারে কিভাবে এই দুর্ঘটনা ঘটে কেউ দেখতে পায়নি।

বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই গোবিন্দ জানান, ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে নিহত নারীর লাশ উদ্ধার হলেও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।

এম.মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর