বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পরে ট্রলারের ডালিতে বসে থাকা অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালীর বাপ্পারাজ (২২) নামক এক যুবক সাগড়ে পরে যায়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টায় এ ঘটনা ঘটে। ৭দিন খোঁজাখুঁজির পরও মিলেনি ওই যুবকের সন্ধান।
দুর্ঘটনা কবলিত ট্রলার কর্তা মোল্লা মোতালেব জানান, মৃত. ছত্তার মোল্লার বড় ছেলে বাপ্পারাজ বড়বাইশদিয়া ১২নং ডিগ্রি এলাকায় থাকেন। প্রতি বছরের মত এ বছরও আমরা ৫ জেলেকে নিয়ে ট্রলারে মাছ শিকারে বঙ্গোপসাগরে যাই, বাপ্পারাজও তাদের মধ্যে একজন।
আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফিরে আসার পথে আমরা। হঠাৎ ৭/৮ বয়ার কাছে আসলে প্রচন্ড তুফানের মুখে পরে যাই। তখন বাপ্পারাজ ট্রলারের ডালি থেকে ছিটকে পরে যায়। আমরা তুফানের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে খোজাখোঁজির অনেক চেষ্টা করেও তাকে পাইনি।
সায়েম/বার্তা বাজার/এসজে