জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকার আওতায় আসেনি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বার্তা বাজারের সাথে ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
তিনি বলেন, নিবন্ধনের কাগজসহ ক্যাম্পাসে এলে আমরা বিশ্ববিদ্যালয়েই তাদের টিকা সম্পন্ন করার ব্যবস্থা করব। ফার্স্ট ডোজ এলাকা থেকে নিয়ে এলেও শিক্ষার্থীরা সেকেন্ড ডোজ ক্যাম্পাসে নিতে পারবে। আমাদের লক্ষ্য হলো দুই ডোজ টিকাই সম্পন্ন করা। শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা।
তিনি আরো বলেন, এখনো যেসব শিক্ষার্থী টিকার আওতায় আসেনি, জন্মনিবন্ধন দিয়েই যে কোনো কেন্দ্র থেকে তারা যাতে টিকা নিতে পারে সে ব্যবস্থা আমরা করছি। সরকারও নির্দেশনা দিয়েছে এ ব্যাপারে। ৭ অক্টোবর পরীক্ষা শুরুর আগে যেন অন্ততপক্ষে সবার এক ডোজ টিকা নেয়া হয় সেদিকে আমাদের নজর রয়েছে। অন্ততপক্ষে নিবন্ধনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে চাই আমরা।
এদিকে, আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সশরীরে পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।
মো.সুমন/বার্তা বাজার/এসজে