শতভাগ উপস্থিতিতে কুবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগে ১২ তম আবর্তনের ২১৫ নং কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রথম কোন বিভাগ হিসেবে অনলাইনে সেমিষ্টার পরীক্ষা নিলো বিভাগটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় অনলাইন প্ল্যাটফর্ম গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে সেমিষ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

১২ তম আবর্তনের শিক্ষার্থী ইসরাত জাহান বন্যা বলেন, করোনার কারণে দেড় বছর একটা সেমিস্টারে আটকে ছিলাম, অফলাইন এক্সামের জন্যে দুই বার কুমিল্লা গিয়েও শেষ করতে পারিনি।আলহামদুলিল্লাহ, অবশেষে সুন্দরভাবে অনলাইনে আমাদের সেমিস্টার ফাইনাল শেষ হলো।

বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, অনলাইন পরীক্ষা নেওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল। উপাচার্য মহোদয়ের অনুপ্রেরণায় এবং বিভাগের শিক্ষকদের সহযোগিতায় আমরা চ্যালেঞ্জটি সফলতার সাথে মোকাবেলা করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমানো, স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা যখনই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর