আশাশুনিতে গাঁজা ব্যবসায়ীসহ আটক ৫

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা কালে গ্রেফতারী পরোয়ানার ৫ পলাতক আসামিকে আটক করেছে।

সোমবার রাতে উপজেলার বাজার ও তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার কাটাখালি গ্রামের মৃত আঃ ওয়াদুদের ছেলে মোঃ আবু কালাম শেখকে (১’শ গ্রাম গাঁজাসহ), শ্বেতপুর গ্রামের মোঃ শাহজাহান ঢালীর ছেলে মোঃ মোঃ শাহিন ঢালী , রামনগর গ্রামের মৃত পান্নালাল রক্ষিতের ছেলে কার্তিক রক্ষিত,গদাইপুর গ্রামের ছাদুদ্দীন সরদারের ছেলে মোঃ ওয়েজ কুরুনি ও গদাইপুর গ্রামের ছাদউদ্দিনের ছেলে মোঃ ফারুক হোসেন ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে থানার এএসআই (নি:) দেবাশিষ মন্ডল , এসআই (নি) বিজন মন্ডল , বিজন কুমার সরকার , এএসআই (নি:) জাকির হোসেন ও শাহ জামালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহায়তায় ১’শ গ্রাম গাঁজাসহ মোঃ আবু কালাম শেখকে কাটাখালী বাজার হতে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

তাঁর বিরুদ্ধে থানায় ০১(০৭)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে জিআর-০৩/১৯ মামলার গ্রেফতাররী পরোয়ানার আসামী মোঃ শাহিন ঢালীকে তার নিজ বাড়ী হতে , সিআর-৫৮০/১৭ মামলার গ্রেফতাররী পরোয়ানার আসামী কার্তিক রক্ষিতকে তার নিজ বাড়ী হতে , সিআর-১১২/১০ মামলার গ্রেফতাররী পরোয়ানার আসামী মোঃ ওয়েজ কুরুনিকে তার নিজ বাড়ী হতে ও সিআর-২২০/১১ মামলার গ্রেফতাররী পরোয়ানার আসামী মোঃ ফারুক হোসেনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, উক্ত আটককৃত আসামিকে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর