আশাশুনিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য পুড়িয়ে বিনষ্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যার মোড়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঘোষিত পণ্য আটকে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে দোকানপাটে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্যসামগ্রী ও মেয়াদোত্তীর্ণ দ্রব্যাদি এখনো রাখা ও বিক্রয় করা হচ্ছে। উপজেলা প্রশাসন এসব প্রতিরোধ অভিযান ও মোবাইল কোর্ট পরিাচলনা করে ইতিমধ্যে বহু মালামাল বিনষ্ট ও ব্যবসায়ীদেরকে জরিমানা করেছেন।

এরপরও পুরোপুরি ভাবে এসব পণ্যের বিক্রয় বন্ধ হচ্ছেনা। স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও তার সহকারী মোক্তারুজ্জামান স্বপন মঙ্গলবার বুধহাটা বাজারে অভিযান চালিয়ে উত্তম চক্রবর্তীর দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং সুশীল সাধুর দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত জিরা, মধুমতি ও কনফিডেন্স লবণ জব্দ করেন।

পরে কুল্যার মোড়ে দেবাশীষ সাধু ও প্রকাশের দোকানে অভিযান চালিয়ে বহু মালামাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর