টেকনাফে ৬৫ গ্রাম আইস ও ৫’শ পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ৬৫ গ্রাম ‘মাদক আইস’ ও ৫’শ পিস ইয়াবাসহ মোহাম্মদ উল্লাহ (৩১) নামে এক মাধক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুল খলিলের ছেলে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল এলাকার খলিলের বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৫ গ্রাম আইস ও ৫’শ পিস ইয়াবাসহ মোহাম্মদ উল্লাকে আটক করা হয়। এসময় তার সহযোগী একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ধৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ এক জনকে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে ২ কেজি ওজনের ‘মাদক আইস’ এর চালান আটক করা হয়। এটিই ছিলো এই পর্যন্ত দেশের সর্ববৃহৎ আইসের চালান আটকে ঘটনা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর