বোয়ালমারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে সুমাইয়া খানম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের অটোভ্যান চালক মো. সাইফুল ইসলামের মেয়ে।

সূর্যোগ গ্রামের বাসিন্দা এবং বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, বুধবার দুপুরে সূর্যোগ গ্রামের অটোভ্যান চালক মো. সাইফুল ইসলামের তিন মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। ছোট বোন সুমাইয়ার গোসল শেষে তাকে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে বাকি দুই বোন পুকুরে গোসল করছিল।

কিছুক্ষণ পর সুমাইয়াকে না দেখে অন্য দুই বোনসহ বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে ডুবন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার মোল্যা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইফুল ইসলামের ছোট মেয়েটি বুধবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর