একদিনে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১হাজার ৯০১জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি মতে একদিনে মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর