বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
বিএনপি জামাত এখনো দেশের বিরুদ্ধে গভীরভাবে ষড়যন্ত্র করছে বলে জানালেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সাভার ইপিজেড এলাকার হাশেম প্লাজায় লাসানিয়া লিঃ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি’র কোনো লাভ নেই। বিএনপি’র যেকোনো আন্দোলন মোকাবেলায় সবসময় সরকার প্রস্তুত থাকে।
এর আগে, ত্রাণ প্রতিমন্ত্রী ফিতা কেটে লাসানিয়া লিঃ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, রেস্টুরেন্টের অন্যতম অংশীদার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় প্রমুখসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি