ধামইরহাটে সহকারী শিক্ষিকাকে সম্মাননা স্মারক প্রদান
নওগাঁর ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. মাহমুদা আক্তার অনলাইন ক্লাসে দেশ সেরা নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেনের সভাপতিত্বে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা অফিস ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সৌজন্যে আইসিটি ডিভিশনের অধীনে এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন কর্তৃক ‘সেরা অনলাইন পারফর্মার’ মনোনীত হওয়ায় শিক্ষিকা মোছা. মাহমুদা আক্তারকে প্রাণঢালা অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী, মো. ইশতিয়াক আহমেদ, আপেল মাহমুদ, মো. শফিউজ্জামান, রিতা রানী মহন্ত, নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবীরসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি