গুরুদাসপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

নাটোরের গুরুদাসপুরে দিনের বেলায় জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিনের বেলাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের ফরহাদুল ইসলামের বাড়িতে ওই ঘটনা ঘটে। ফরহাদুল ইসলামের দাবি, এ ঘটনায় তার নগদ দেড় লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার মিলে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

ফরহাদুল ইসলামের স্ত্রী সানজিদা সুলতানা জানান, তিনি শিক্ষকতা এবং তার স্বামী ব্যাংক এশিয়া চাকুরী করেন। চাকুরীর কারনে দুজনকেই সকাল ৯টার দিকে বাড়ি থেকে যেতে হয়। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়িতে তালা দিয়ে দুজনই কর্মস্থলে যাই। বিকেল ৪টার দিকে আমি বাড়ি এসে দেখি ভিতর থেকে গেটে আটকানো। পরে বাড়ির পিছনে গিয়ে দেখেন জানালার গ্রিল কাটা। ঘরে প্রবেশ করে সব কিছু এলোমেলো দেখতে পান। বাড়িতে থাকা টাকা স্বর্ণালঙ্কার কিছুই নেই।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর