সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আরও আহত হয়েছেন অটোভ্যানের চালকসহ তিনজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঢাকা-পাবনা মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। নিহতরা হলেন শ্রীকোলা গ্রামের রুবেল হোসেন ও ফরজ আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে। তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হলে ঘণ্টাখানেক পর সড়ক স্বাভাবিক হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন।

এম এ মালেক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর