শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত সোমবার নজরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। বিদ্যালয় ছুটি হয়ে গেলে সবাই বাড়িতে চলে গেলেও তিনি বাড়িতে না গিয়ে বিদ্যালয়ে ছিলেন। বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী আসমা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে ওই দিন (সোমবার) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। যার নম্বর (৬০১)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর