শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর এলাকায় রাস্তায় চলাচল করার সময় ১৫ সেপ্টেম্বর বুধবার ভোররাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত মহিলা (৩২) নিহত হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. নাহিদ হোসেন জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত এক নারী চলাচল করছিল। বুধবার ভোররাত ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরতর আহত হয়।

তিনি আরও বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নারীটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎধীন অবস্থায় অজ্ঞাত নারীটি সকাল ৬ টার দিকে মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, লাশ মর্গে আছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

রাশেদুল হক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর