বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে

পাথর বোঝাই ট্রা‌কের ভা‌রে ব‌রিশাল-বানারীপাড়া সড়‌কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্নস্থানের বেইলি ব্রিজ‌টি বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভেঙে প‌রেছে। ফলে ওই সড়‌কে সবধর‌নের যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, ভো‌রে পাথর‌বোঝাই এক‌টি ট্রাক পি‌রোজপুর থে‌কে ব‌রিশা‌লে আসার প‌থে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রমতে, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ওসি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, ব্রিজ‌টি ভে‌ঙে খা‌লে পরেছে। একইভা‌বে ট্রাক‌টিও প‌রে র‌য়ে‌ছে। ট্রাক উদ্ধার ক‌রার চেষ্টা চল‌ছে। সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজ সংস্কার না কর‌া পর্যন্ত যান চলাচল স্বাভা‌বিক হ‌চ্ছেনা।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপ স‌মি‌তির যুগ্ম সম্পাদক কি‌শোর কুমার দে জা‌নান, যাত্রী‌দের ভোগা‌ন্তি লাঘবে বুধবার বেলা এগারোটা থেকে তারা নথুল্লাবাদ থে‌কে মাধবপাশার ভাঙা ব্রি‌জের এপার পর্যন্ত এবং ওপার থে‌কে বানারীপাড়া ও নেছারাবাদ পর্যন্ত বাস চলাচল চালু করেছেন।

আরিফিন রিয়াদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর