চলন্ত বাস থেকে অপহৃত শিশু উদ্ধার

অবশেষে আশুলিয়া থেকে অপহৃত রিকশা চালক নাহিদের ৩ বছরের শিশু সুমন হোসেনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। চলন্ত বাসে অভিযান চালিয়ে অপহরণকারী আকাসী আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। অপহৃত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ থেকে আশুলিয়া থানায় অপহৃত শিশু ও গ্রেফতার নারীকে আনা হয়। শিশুকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু সুমনের গ্রামের বাড়ি শরীয়তপুরে সদর থানার মিঠাপুকুর এলাকায়। সে তার রিকশা চালক বাবা ও মায়ের সঙ্গে আশুলিয়ার কুরগাও এলাকায় বসবাস করে আসছিলো। অপরদিকে, গ্রেফতারকৃত নারী দিনাজপুর জেলার কোতয়ালী থানার ফুলতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বলে জানায় পুলিশ।

এব্যাপারেআশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, অভিযুক্ত নারী কয়েকদিন আগে আশুলিয়ার কুরগাঁও এলাকায় শিশু সুমনের ভাড়া বাসার পাশের একটি কক্ষ ভাড়া নেয়। প্রতিবেশী হবার সুবাদে গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে শিশু ও তার আত্নীয়সহ অভিযুক্ত নারী তাদেরকে জামা কিনে দিবে বলে বাইপাইলে নিয়ে আসে। চালাকি করে ঘরে ফেলে আসা টাকা আনতে সে শিশুকে তার সাথে রেখে আত্নীয়কে আবার বাসায় পাঠিয়ে দিয়ে শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পরে মুঠেফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানা পুলিশ অভিযান শুরু করে। পরে সিরাজগঞ্জ পুলিশের সহায়তায় চলন্ত বাসে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করা হয়। এই ঘটনায় শিশু সুমনের বাবা নাহিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর