সরকারের কাছে ৪৮ হাজার টিকা চাইবে চবি

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার চাহিদার কথা জানানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ টিকগ্রহণ নিশ্চিত না হওয়া বিশ্ববিদ্যালয় খোলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের করা একটি অনলাইন জরিপ থেকে জানা গেছে এরই মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। বাকিদের টিকা নিশ্চিত করতে সরকারের কাছে ৪৮ হাজার টিকার চাহিদা কথা জানানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। এসব টিকা প্রদান করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্রও স্থাপন করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, শতভাগ শিক্ষার্থীকে কমপক্ষে এক ডোজ টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খোলা হবে। সরকারের কাছে ৪৮ হাজার টিকার চাহিদা পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর