রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের প্রাণহানি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। সবাই করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে নওগাঁর দুইজন, রাজশাহীর একজন ও নাটোরের একজন রয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর