রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীতে মাদক বিরোদী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলি পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬৪৪৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম ২৯৭ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬০০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর