চিত্রনায়িকা পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি বলেন, বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন সকালে পরীমনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন।
এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্তি হন পরীমনি।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বার্তা বাজার/অমি