হোয়াইট হাউসে মোদির সঙ্গে বাইডেনের বৈঠক

আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকি বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ‘কোয়াড’ জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হবে। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন নেতৃবৃন্দ। সেখানে আগামী ২১ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন।’

বিশ্বের সবচেয়ে বড় এ কূটনৈতিক বৈঠক এবার হাইব্রিড ইন পার্সোনাল ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর