অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ৪ ট্রলারসহ ৪৪ জেলে আটক

অনুমতি ছাড়া সুন্দরবনে ঢুকে মাছ ধরায় চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ফিশিং ট্রলারে থাকা ইলিশ ধরার অনেকগুলো জাল জব্দ করের বনরক্ষীরা। আটক সকল জেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো পাস (অনুমতি) ছাড়াই সুন্দরবনের ভেতরে ঢুকে মাছ ধরছিলেন ওই ৪৪ জেলে।

এজন্য ট্রলারসহ আটক জেলেদের শরনখোলা রেঞ্জ অফিসে আনা হচ্ছে।এর পর জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর