ইভ্যালিসহ ১০ ই-কমার্সের দায়িত্ব আর নেবে না মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানিয়েছেন, ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাপারে আর দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-ভ্যালিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সেলের প্রধান হাফিজুর রহমান আরও বলেন, ‘ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে।’

বার্তা বাজার/ এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর