রায়পু‌রে পু‌লি‌শের ওপেন হাউজডে

‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর থানার আয়োজনে মঙ্গলবার দুপুরে (১৪ সেপ্টেম্বর) ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা। আরো বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য রায়পুরবাসীর প্রতি আহবান জানাই।

এসময় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভিন্ন ভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।

ওসমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর