ফরিদপুরের সদরপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) সদরপুর থেকে পিয়াজখালী সড়কেটি দীর্ঘ দিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ন অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে সাধারণ জনগণের পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তাটির কাপেটিং তুলে ফেলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ভোগান্তি বেড়েছে, প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন জায়গায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে জনগন চলাচল করছে। চরম ঝূঁকি প্রতিদিন শতশত যানবাহন চলাচল করছে এ সড়কটি দিয়ে। এতে ভোগান্তি বেড়েছে এরাস্তায় চলাচলকারি হাজার হাজার জনগণের।
উক্ত সড়কটি ২০১৮-২০১৯ অর্থবছরে দরপত্রের মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সাজ্জাত বরকত কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিঃ এন্ড ওহিদ কনস্ট্রাকশন লিঃ জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি উন্নয়ন ও প্রশস্থকরণ সংস্কারের কাজ শুরু করে।
ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক বিভিন্ন দূর্নীতির মামলায় আটক হলে কাজ বন্ধ হয়ে যায়। কাজ বন্ধের ফলে দীর্ঘদিন থেকে রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় উপজেলার ৩টি ইউনিয়নে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপার উপজেলা এলজিইডি প্রেকৌশলী মোঃ আব্দুল মমিনের সাথে কথা হলে তিনি জানান, প্রথম দরপত্র বাতিল করে পুনরায় রাস্তার কাজটি শুরু করতে আমারা নতুন প্রকল্প তৈরি করে নির্বাহী প্রকৌলির কাছে অনুমদনের জন্য প্রেরন করেছি। প্রকল্পটি পাশ হলে আমারা দ্রুত আবার কাজ শুরু করতে পারব।
বার্তা বাজার/এসজে