প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৩৫জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি মতে একদিনে মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে সোমবার সারা দেশে আরও ৪১ জন মারা যান। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৯৫৩ জন।
বার্তা বাজার/এসবি