ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনা মূল্যে গ্রীষ্মকালীন পেঁঁয়াজ, নাবী পাট বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৯০জন কৃষকদের পেঁয়াজ বীজ ১ কেজি, ২০ কেজি করে ডিএপি ও এমওপি স্যার ,পলিথিন, সুতলী সাথে জমি প্রস্তুতকরণের জন্য ২হাজার ৮শত টাকার চেক। বাকি ৬০জন কৃষকদের মাঝে আধা কেজি করে পাট বীজ, ১ কেজি করে ডিএপি সার, এমওপি, ইউরিয়া সারের সাথে জমি প্রস্তুুতকরণের জন্য ২হাজার ৬শত ত্রিশ টাকার বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাপলা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, আফরিনা পারভীন, কৃষি দপ্তরের সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোা. আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, আবু সাইদ এবং উপকারভোগী কৃষকরা প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি