বাউফলে ডাক অফিসের করুণ দশা

জরাজীর্ণ ভবন। ছাদ চুইয়ে পড়ছে পানি। অফিসে নেই পর্যাপ্ত চেয়ার টেবিল। বাহিরে লতাপাতা গাছপালা ও জঙ্গলে ছেয়ে গেছে। যে কোন সময় ঘটতে পারে দুঘর্টনা।

এমন করুন অবস্থার মধ্য দিয়ে চলছে বাউফল উপজেলা ডাক অফিস ও ডাক সেবা। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের উদাসিনতায় ডাকঘরটির এমন দশা বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্যে নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে ডাক অফিস। প্রবেশ পথে লতাপাতা জঙ্গল। জরাজীর্ণ অফিস। ভবন থেকে খসে পড়ছে পলেস্তারা। ছাদ চুইয়ে পড়ছে পানি। নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল। নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরিত্যক্ত হয়ে পড়েছে পোস্টমাস্টার ভবনও।

জানা যায়, প্রতিদিন প্রায় ৩০০ লোক সেবা নিতে আসে ডাক অফিসে। তাদের বসারও নেই কোনো স্থান। অপরদিকে অফিস বন্ধের পরে বহিরাগতরা বসায় মাদকের আসর।

এবিষয়ে উপজেলা পোস্টমাস্টার মো.ইব্রাহিম বলেন,‘ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ডাক অফিস। যেকোন সময় ঘটতে পারে দুঘর্টনা।

এবিষয়ে জেলা পোষ্ট অফিস পরিদর্শক আবু সালেহ মোঃ মুছা বলেন, বাউফলের পোষ্ট অফিসটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অন্যত্র অফিস ভাড়া নেওয়া হবে। জরাজীর্ণ অফিসের ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য খুলনায় প্রস্তবনা পাঠানো হয়েছে।

এম.এ হান্নান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর