চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পাশে নালা থেকে দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পরিচ্ছন্নকর্মীরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চমেক হাসপাতালের চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা তাদের দায়িত্ব পালন কালে নালায় দুইটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে মরদেহ দুইটি হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
তবে হাসপালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে নবজাতকের মরদেহ নালায় পাওয়া যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/অমি