আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে আখাউড়া থানা পুলিশ নিহতের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতের কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ শোয়ায়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভবত রাতের কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃতু। নিহতের পড়নে জিন্স প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিল। নিহতের মুখ থেতলে গেছে। শরীর ক্ষত-বিক্ষত হয়ে যাওয়া পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর