জয়পুরহাটে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

জয়পুরহাটে যমুনিটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক ও প্রভাষক আবদুল আলীমকে মোবাইল ফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ায় জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং 1068

ডায়েরি ও মোবাইল অডিও রেকর্ড থেকে জানাগেছে, গত 12 সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে 01302212645 নাম্বার থেকে রবিউল পরিচয়ে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকেসহ তার ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে।

নেপথ্য কারন হিসাবে জানা গেছে, গত কয়েকদিন আগে পাঁচবিবির লকমা গ্রামে জমিজমার বিরোধ নিয়ে সাংবাদিক আবদুল আলীমের বোন ও ভগ্নিপতির পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষরা।

আহতরা আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় সাতজনকে আসামী করে থানায় মামলা হলে পুলিশ দুজন আসামী কে গ্রেফতার করে। ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। আসামীরা আদালত থেকে জামিন না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিবারের উপর প্রতিশোধ হিসাবে হত্যার হুমকি দেয়। শুধু তাই নয় হুমকিদাতারা পাঁচবিবির কড়িয়া বাজারে সাংবাদিক আলীমের ছোট ভাই মোস্থাকের ঔষধের দোকানে হামলা চালিয়ে তাকে মারার চেষ্টা করে এসময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।

জয়পুরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ আলমগীর জাহান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রায়হান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর