হোসেনপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

কিশোরগঞ্জের হোসেনপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আ.বারিক (৪৫), স্বপ্না আক্তার (৩৮), মরিয়ম (২৪), হোসনা বেগম (৩০),আ. জলিল (৫০), শফিকুল ইসলাম (৩০), এরশাদ মিয়া (৩০), হেলিম মিয়া (৪৫), বাদল মিয়া (৩৩),মাসুদ (৩০),মো. হেলিম, রুবেল মিয়া,সাব্বির নামে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,এদের মধ্যে মো. হেলিম,রুবেল, সাব্বির বিজ্ঞ আদালতে জামিনের বিষয়ে রিকল উপস্থাপন করিলে তাদেরকে রিকলে মুক্তি দেওয়া হয়। বাকীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস এম তারেক নেওয়াজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর