হাতিয়ায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাকালীন সময়ে দুস্থ অসহায় নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল- আরাফাহ ইসলামী ব্যাংক।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাতিয়া উপজেলা সদরের ব্যাংক কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এতে হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ২ লিটার তৈল, ২ কেজি চিনি ও ৫টি করে কাপড়ের তৈরি মাস্ক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক হাতিয়া শাখার ব্যবস্থাপক মো: মহি উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবু সাইদ, হাতিয়া সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম।
২০১৮ সালে হাতিয়া উপজেলায় আল-অরাফাহ ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে। এর পর থেকে ব্যাংকটি ত্রান বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বিক্ষোরোপন কর্মসূচীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মহি উদ্দিন বলেন, এই করোনা মহামারীর কারণে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে সারা দেশে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/অমি