ঘোড়াঘাটে হেরোইনসহ আটক ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ গ্রাম হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত হিরোইনের বাজারমূল্যে প্রায় ৩০ হাজার টাকা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কশিগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, তারাজুল ইসলাম মন্ডল (২৬)। তিনি উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলী মন্ডলের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে আমরা হিরোইন সহ একজনকে আটক করতে সক্ষম হই। আটক আসামীকে মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর