বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৬ লাখ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৮০৬ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজার মানুষ। সারা বিশ্বে এ পর্যন্ত সাড়ে ৪৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬০ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৩৮ জনের। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৫২ হাজার ২৬৮ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ২৬ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৭ লাখ। এদের মধ্যে ১ লাখ ২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৮০ হাজার ২৭৩ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যু দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জনের।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর