পাট ক্ষে‌তে ৫ম শ্রেনীর ছাত্রী‌কে ধর্ষণ করল দুই বন্ধু

রীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধ‌র্ষণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এ ঘটনায় সোমবার (১ জুলাই) দুই জ‌নকে আসামী ক‌রে জা‌জিরা থানায় এক‌টি মামলা ক‌রে‌ছে ভুক্তভু‌গি প‌রিবার। পু‌লিশ এখ‌নো কাউ‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি।

এর আগে (৩০ জুন) স্কু‌লে যাওয়ার প‌থে জা‌জিরা ‌উপ‌জেলার জা‌জিরা ইউ‌নিয়‌নের দূর্বাডাঙ্গা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ধর্ষ‌ণের শিকার ওই স্কুল ছাত্রী স্থানীয় এক‌টি প্র‌াথ‌মিক বিদ্যাল‌য়ের ৫ম শ্রেনীর ছাত্র‌ী।

পু‌লিশ ও মামলার এজাহার সূ‌ত্রে জানা যায়, প্র‌তি‌দি‌নের ম‌তো ওই দিন স্কু‌লে যাওয়ার জন্য বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে‌ছিল ওই ছাত্রী। এরপর কো‌চিং শে‌ষে জা‌জিরা ইউ‌নিয়‌নের দূর্বাডাঙ্গা গ্রা‌মের আক্কাস হাওলাদা‌রের পাট ক্ষে‌তের পাশ দি‌য়ে ওই ছাত্রী স্কু‌লে যাওয়ার প‌থে এলাকার বখাটে দুই যুবক রি‌পন হাওলাদা‌রের ছে‌লে রায়হান হাওলাদার (১৫) ও আইযুম হাওলাদা‌রের ছে‌লে আ: আজিজ (১৯) ধ‌রে নি‌য়ে জোরপূর্বক ধর্ষণ ক‌রে। প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে ওই ছাত্রী‌কে বিদ্যাল‌য়ে এক‌টি ক‌ক্ষে নি‌য়ে যায়। ‌বিষয়‌টি ধামাচাপার চেষ্টা কর‌লেও পু‌লিশ যাওয়ায় ব্যর্থ হয় স্থানীয় প্রভাবশালীরা।

এই ঘটনার পর থে‌কে অ‌ভিযুক্ত ওই দুই যুবক পলাতক র‌য়ে‌ছে। তা‌দের বা‌ড়ি‌তেও গি‌য়ে কাউকে পা‌ওয়া যায়‌নি।

ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে জা‌জিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) বেলা‌য়েত হো‌সেন ব‌লেন, ঘটনা শু‌নে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে মে‌ডি‌কেল করা‌নো হ‌য়ে‌ছে। মামলায অ‌ভিযুক্ত দুই আসামী‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর