বিমানবন্দরে প্রচুর সৌদি রিয়ালসহ আটক ১

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর সৌদি রিয়ালসহ একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। আটককৃত ব্যক্তির নাম মো. হাসান আলী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের সিকিউরিটি স্ক্যানিং থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়,‘আটক হওয়া হাসান আলী স্টার এক্সপ্রেস লাইনের এসকিউ ৪৪৭ ফ্লাইটের একটি কনসাইনম্যান্টে এসব সৌদি রিয়ালগুলো সিঙ্গাপুর পাচারের চেষ্টা করছিলেন।’ জব্দকৃত এসব সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশী টাকায় ২০ কোটি টাকা হবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান বলেন, ‘বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হাসান আলী নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে জব্দকৃত সৌদি রিয়াল গণনা চলছে। এসব সৌদি রিয়াল সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘গণণা শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর