রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজগ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উওর যাএাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ‘মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮ ঘণ্টা উওর যাএাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।’
বার্তা বাজার/এসবি