পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে। সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি যেসব উন্নয়নকর্মী ও পেশাজীবী গতমাসে নিরাপত্তার আশঙ্কায় দেশে ফিরে এসেছেন, তারা চাইলে কাবুলে ফিরতে পারবেন।’ অন্যদিকে আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে বলেও জানান তিনি।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি কৌশলগত সংলাপে অনুষ্ঠিত হয়। কৌশলগত সংলাপে আফগান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, করোনা মহামারির কারণে দুই দেশের মধ্যে যাতায়াতে সংকট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে খোলামেলা কথা হয়েছে।
বার্তা বাজার/এসবি