ভারতে আইএসের পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। রোববার (১৩ সেপ্টেম্বর) তারা এ অভিযোগ করেন।
ভারত উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বলেও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। তবে এ বিষয়ে রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ ও মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারির যৌথ সংবাদ সম্মেলনে নির্দিষ্ট করে অভিযোগ উত্থাপন করা হলো।
যৌথ সংবাদ সম্মেলনের সময় পাকিস্তানি কর্মকর্তারা অডিও, ভিডিও ফুটে ও জিপিএস ডাটাসহ ১৩১ পৃষ্ঠা ডকুমেন্ট উপস্থাপন করেন। সেখানে তুলে ধরা হয় কীভাবে ভারতীয় অর্থে ও ব্যবস্থাপনায় আইএসের প্রশিক্ষণ ক্যাম্পগুলো চলছে।
এ সময় ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরে নৃশংসতা চালানোরও ডকুমেন্ট উপস্থাপন করা হয়।
আইএসের ৫টি ক্যাম্পের অবস্থান সম্পর্কে বলা হয়, ‘এগুলোর মধ্যে একটি ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পাহাড়ি এলাকা গুলমার্গে, তিনটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এবং অপরটি ভারতের আরেক উত্তরাঞ্চল উত্তরাখণ্ডে অবস্থিত।’
এদিকে, গত নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি ও দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার অপর কিছু দলিল-দস্তাবেজ উপস্থাপন করেছিলেন। তখন তারা বলেছিলেন, ‘এগুলো বহুজাতিক সন্ত্রাসী সংগঠনে ভারতের অর্থ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার অকাট্য দলিল।’
বার্তা বাজার/এসবি