যুক্তরাজ্যের রেড অ্যালার্ট পলিটিক্যাল ইস্যু হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট প্রত্যাহার হচ্ছে না, সেটা পলিটিক্যাল ইস্যুও হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ইস্যুটিকে বাংলাদেশের প্রতি বৈষম্য বলেও মনে করে তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট প্রত্যাহার হচ্ছে না, বিষয়টিকে পলিটিক্যাল ইস্যু বলে মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘হতে পারে। তা না হলে, কেন তারা সেটা প্রত্যাহার করছে না। এটা আমাদের প্রতি একটি বৈষম্য।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য বলছে, আমাদের জনগণ টিকা কম দিয়েছে বলে রেড অ্যালার্ট দেয়া হয়েছে। তবে আমাদের চেয়ে অনেক দেশ টিকা কম দিয়েছে। তাদের কেন রেড অ্যালার্ট দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘২৪ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। ২ কোটি ২২ লাখ মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন। এই অগ্রগতি কোনোভাবেই খারাপ নয়।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর