ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন আ’লীগের শুসেন শীল

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে শুসেন শীল ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তিনি একক প্রার্থী বলে বিবেচিত হয়েছেন। ২০ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।

এর আগে একই পদের বিপরীতেচ ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টারসহ আওয়ামী লীগের ৬ নেতা মনোনয়নের জন্য আবেদন করেন।

পরে জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের আদেশের ভিত্তিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ৭ সেপ্টেম্বর ভোটাভুটি পর্ব অনুষ্ঠিত হয়। তৃণমুলের ভোটে প্রথম হয়ে দলীয় মনোনয়নের জন্য আরও একধাপ এগিয়ে যান প্রায় তিন দশক আগে আওয়ামী রাজনীতিতে পা রাখা শুসেন চন্দ্র শীল। তাকে চুড়ান্ত মনোনয়ন দিতে দলীয় হাইকমান্ডের নিকট সুপারিশ পাঠায় জেলা আওয়ামী লীগ।

পরে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ফেনী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদন শুসেন চন্দ্র শীলকে দলীয় টিকেট দেয়।

এদিকে নির্বাচন নিয়ে নানাবিধ অভিযোগ তুলে পূর্বেই এই উপ-নির্বাচনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। কেন্দ্রের সিদ্ধান্তঃ মোতাবেক প্রার্থী না দেওয়ার কথা জানিয়ে নির্বাচনকে ঘিরে সরকারের নানা সমালোচনা করেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া সতন্ত্র ও অন্য কোনো দলীয় প্রার্থী না থাকায় রিতীমত হেসেখেলেই জয়ের পথে এগিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি কম ইইন্তেকাল করেন। ফলে শূণ্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবর ভোটের দিন রাখা হয়েছে।

কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর