ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগের একটি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। গত পহেলা সেপ্টেম্বর সাতটি পদের বিপরীতে ১৪ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দেন।

জানা যায়, শিক্ষক পরিষদ নির্বাচনে ২২৩জন ভোটারের বিপরীতে ২১৩ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার পেয়েছেন ৯৩টি ভোট পেয়ে তিনি পূনরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার জানান, এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলাম। আগের চেয়ে এবারের চ্যালেঞ্জ বেশি। ছাত্রদের চলমান ও যাবতীয় সংকট নিরসনে কাজ করবো। এছাড়াও দ্রুত রেজাল্ট পরীক্ষার বিষয়ে তৎপর হবেন বলেও জানান তিনি।

যুগ্ম সাধারণ সম্পাদক ১৫৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। কোষাধ্যক্ষ পদে ১৫৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম। সেবা ও প্রকাশনা সম্পাদক পদে ১১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান। তিনি পেয়েছেন ১৪৪ টি ভোট।

নির্বাহী সদস্য দুইজনের বিপরীতে লড়ছেন তিন প্রতিদ্বন্দ্বী। এরমধ্যে ১ম নির্বাহী সদস্য হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬৫। আর ২য় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক পূরঞ্জয় বিশ্বাস বলেন, সকাল দশটা থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রাণবন্ত নির্বাচন হয়েছে।

২২৩ জন ভোটারের মধ্যে ২১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে নবনির্বাচিত শিক্ষক সমিতি কাজ করবে, এমনটিই আশা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। 

শিক্ষক পরিষদের ৯ জনের এ কমিটিতে পদা‌ধিকার ব‌লে নির্বাচন ছাড়াই অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার সভাপতি ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন সহসভাপ‌তির দায়িত্ব পালন করেন। বাকি সাতটি পদে এবারের নির্বাচনের মাধ্যমে ১৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে বিজয়ী সাতজন দায়িত্ব পালন করবেন।

ওমর ফারুক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর