চট্টগ্রাম চকবাজার ওয়ার্ড উপনির্বাচনে ২৫ জনের মনোনয়ন পত্র জমা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র জম দিয়েছেন ২৫ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন উক্ত ২৫ জনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৮ মার্চ সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় কাউন্সিলর পদে উপর নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত পদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। যেখানে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ২৫ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন, দেলোয়ার হোসাইন, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ সেলিম রহমান, নোমান চৌধুরী, মো. মজিবুর রহমান, মো. শাহিদুল আজম মেহেরুন্নেসা খানম, নুর মোস্তফা টিনু, কাজী মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলী আকবর হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ আবদুর রব, মোহাম্মদ জামশেদ নেওয়াজ, মোহাম্মদ দেলোয়ার হাসান, মমতাজ খান, শওকত ওসমান, মো. রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, মো. আলাউদ্দীন, মোহাম্মদ জাবেদ, কাজল প্রিয় বড়ুয়া, কায়সার আহমেদ, একেএম সালাউদ্দিন ও কাউসার আহমেদ ইয়াসমিন আহমেদ।
১৬ নং চকবাজার ওয়ার্ডে ভোটার সংখ্যা হলো ৩২ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে