নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শিধুলী হাইস্কুল মাঠে দুই শতাধিক নারীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহম্মেদ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্য বিয়ের কারণে অসংখ্য মেয়ের জীবন নষ্ট হচ্ছে। মেয়েদের নিয়ে স্বপ্ন দেখতে হবে। চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে। নিজের উন্নয়নের জন্য নিজেদের ইচ্ছা শক্তি ও লক্ষ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয়। নিজের সন্তানদের মত পুত্রবধুদের দেখতে তিনি মায়েদের অনুরোধ করেন।
এসময় আরও বক্তব্য দেন- ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথি পরে শিধুলী, খুবজীপুর ও শামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে খেলোয়ারদের মাঝে ফুটবল ও ক্রিকেট ব্যাট বিতরণ করেন।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসজে