র‌্যাব সদর দফতরে মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্য মারা গেছেন। তার নাম শুভ মল্ল (২৬)। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‌্যাব সদর দফতরে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এলিট ফোর্স র‌্যাব সদরদফতরে রে এ ঘটনা ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান। তিনি জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর