নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বিরতিহীন ১৫ কিলোমিটার সাঁতার কাটলেন ৬২ বছরের বৃদ্ধ কৃষক শহীদুল্লাহ্। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭.৪০ মিনিটে উপজেলার মনিপুরা বাজার ঘাট হইতে সাঁতার শুরু করেন এবং নরসিংদী সদর থানার ঘাটে ১১.৪৫ মিনিটে এসে পৌঁছান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আঃ মোমেন মুঠোফোনে সাঁতারুকে শুভেচ্ছা জানান। পূর্বের সাঁতারু জয়ী ডাঃ বকুল সরকার সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। রা
য়পুরা প্রেসক্লাবের সহসভাপতি এস এম শরীফ, হাসনাবাদ পাবলিক লাইব্রেরী সভাপতি এম আর মামুন, সমাজ সেবক আল আমিন মোল্লা, বি এম সেলিম, নাট্যব্যক্তিত্ব আয়ূব ও মনির নরসিংদী সদর থানার ঘাটে বিজয়ী কৃষক শহীদুল্লাহ্কে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, কৃষক শহীদুল্লাহ তার বাড়ির মসজিদের অসমাপ্ত কাজের জন্য স্থানীয় ২ জনের সাথে সাঁতার কাটা নিয়ে দেড় লাখ টাকার বাজি ধরেন। কিন্তু বৃদ্ধ বয়সে সাঁতার প্রতিযোগিতায় পরিবারের বাঁধা থাকায় রাতে মসজিদের ভিতরে ঘুমিয়ে সকালে তিনি মনিপুর ঘাট থেকে সাতার শুরু করেন।
শহীদুল্লাহ্ শহীদ বলেন, আমি মসজিদের অসমাপ্ত কাজের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। সাহস আর ইচ্ছা থাকলে যেকোন বয়সে বিজয় সম্ভব। আমি এ রেকর্ড গড়তে পেরে আনন্দিত।
রেজাউল করিম/বার্তা বাজার/এসজে